মতলব উত্তর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত R15. V3 মোটরসাইকেলসহ আটক ১

মোঃ জাবেদ হোসেনঃ মতলব উত্তর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত R15. V3 মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয়১ সদস্য কে আটক করা হয়। গত ১২ সেপ্টেম্বর সকালে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক, এর দিক-নির্দেশনায় কর্মরত এসআই সুমন চন্দ্র দাস, এএসআই মোঃ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন বাংলা বাজার সাইফুল ইসলাম সুমন দোকানের সামনে বেলতলী টু বাংলা বাজারগামী পাকা রাস্তার উপর হইতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ আব্দুল হামিদ (৪২), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-আরোজা বেগম, সাং-ব্রাম্বনচক (ঢালী বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ০১টি Yamaha R15 V3 Indian Version Dual ABS 150cc মোটরসাইকেল, মূল্য অনুমান ৪ লাখ- টাকা উদ্ধার করা হয়। আটক কৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার ,এফআইআর নং-২৯, ১২ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-৫৮২, ১২ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *