ডাকসু নির্বাচনে বুধবার সকাল ৭:২০ মিনিট পর্যন্ত ফলাফল
সেখ রাসেল সহকারী দপ্তর সম্পাদক: সর্বশেষ সকাল ৭:২০ টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১৮ টি হলের ফলাফল: ভিপি পদে সাদিক ১৪০৪২, আবিদ ৫৭০৮, উমামা ২৫৪৯। জিএস পদে এস এম ফরহাদ ১০৭৯৪, শেখ তানভির বারী হামিম ৫২৮৩, মেঘ মাল্লার ৪৬৪৫। এজিএস পদে মো: মহিউদ্দিন খান ১১৭৭২, মায়েদ ৪৫৫৮।
বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়।
রোকেয়া হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪৭২ ভোট। এছাড়া শামীম হোসেন ৬৮৪, উমামা ফাতেমা ৬১৪ ও ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭৫ ভোট।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৫৩, বাগছাস সমর্থিত আব্দুল কাদের পেয়েছেন ৪৭ ভোট।
জগন্নাথ হলে আবিদুল ১২৭৬ , সাদিক কায়েম ১০ ভোট। এছাড়া এই ভোটকেন্দ্রে ভিপি পদে উমামা ফাতেমা ২৭৮; আবদুল কাদের ২১; বিন ইয়ামিন মোল্লা ৫; শামীম হোসেন ১৭১ ও তাসনিম আফরোজ ইমি ১১ ভোট পেয়েছেন।
শহীদুল্লাহ হলে সাদিক ৯৬৬, আবিদ ১৯৯। সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পেয়েছেন ১৯৯ ভোট। উমামা ফাতেমা ১৪০; শামীম হোসেন ১৬১; আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৭৭৩; মেঘ মল্লার বসু ১২৫; আবু বাকের মজুমদার ২৪১ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।
অমর একুশে হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ১৪১ ভোট। ভিপি পদে অন্যদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ৯০ ভোট এবং আব্দুল কাদের পেয়েছেন ৩০টি ভোট। এছাড়া এ হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত জিএস প্রার্থী বাকের মজুমদার পেয়েছেন ১৮৭ ভোট। এছাড়া ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট, মেঘমল্লার বসু ৮৬, আল সাদী ভুঁইয়া ৬টি ভোট পেয়েছেন। অমর একুশে হলে এজিএস পদেও বিপুল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১৪১ ভোট। এছাড়া এজিএস পদে একুশে হলে তাহমিদ মুদাসসির ১০১টি, এ্যানি ৮টি ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হলের ভিপি পদে ১২৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তিনি পেয়েছেন ৪৮৫ ভোট। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে। এছাড়া সুফিয়া কামাল হলে বাগছাসের আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট, জামাল উদ্দীন খালিদ পেয়েছেন ৪৭ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা পেয়েছেন ৭ ভোট।
ফজলুল হক হলেসাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। এ হলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১৮১টি ভোট পেয়েছেন। জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৪৮৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বাগছাসের আবু বাকের মজুমদার ৩৪৫ ভোট। আর ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২২৮ ভোট। তার অবস্থান তৃতীয়। এ হলে এজিএস পদে ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থী মুহা. মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট।
সর্বশেষ সকাল ৭:২০ টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১৮ টি হলের ফলাফল: ভিপি পদে সাদিক ১৪০৪২, আবিদ ৫৭০৮, উমামা ২৫৪৯। জিএস পদে এস এম ফরহাদ ১০৭৯৪, শেখ তানভির বারী হামিম ৫২৮৩, মেঘ মাল্লার ৪৬৪৫। এজিএস পদে মো: মহিউদ্দিন খান ১১৭৭২, মায়েদ ৪৫৫৮।

