মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান ঃ অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব বেলাল হোসেন এর নেতৃত্বে বিভাগীয় পরিদর্শক জনাব, শাহ জালাল খান সহ অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়।
আসামীর নাম ও ঠিকানা: মো: আব্দুর রহিম(৪৭) (গ্রেফতার) পিতা- মৃত, নসকর আলী, সাং- জাফরপুর, থানা- চুয়াডাঙ্গা সদর , জেলা- চুয়াডাঙ্গা। ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানাধীন মামুন ফিলিং স্টেশনের সামনে ও আসামী মোঃ আব্দুর রহিম (৪৭) এর নিজ দখলীয় বসতঘরের সামনে আসামীর গুদামঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ । ঘটনার তারিখ ও সময়ঃ০২/০৯/২০২৫ খ্রিঃ, সময় ১৪:০০ – ১৪:৪০ ও ১৫:০০-১৬:০০ ঘটিকা। আলামত: ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট । গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব, শাহ জালাল খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করেন ।

