কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী নিহত
মোঃ সুরুজ – ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারী বুধবার (২৩ জুলাই) জুলাই)। ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। মৃতের নাম মোছাঃ আনচি খাতুন (৪৫) স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের-খামারমুন্দিয়া মাঠ এলাকায় রেলগেটে আনুমানিক বুধবার রাত ৩ টার সময় সিমান্ত এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে বলে জানা গেছে। এই নারী ছিলো মানুষিক প্রতিবন্ধী। এলাকায় খোজ নিয়ে জানা যায় প্রাই রাতে এই মহিলা রেললাইনে হাটাহাটি করতো। বুধবার ভোরে গ্রামের মানুষ রাস্তা দিয়ে হেটে রেলগেট পার হওয়ার সময় মৃত লাশটি দেখতে পাই। এ সময় উপস্থিত গ্রামবাসি পুলিশে খবর দিলে। পুলিশ লাশটির পরিবারের কাছে হস্তান্তর করে। এবং অপমৃত্যু বলে জানানো হয়।

