আওয়মীলীগের ডাকা হরতালের প্রতিবাদে খুলনার সাচিবনিয়া বিশ্বরোড ও সাচিবুিনয়া বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডাকে আওয়ামীলীগ। হরতালের প্রতিবাদে শোচ্চার থাকেন খুলনা বটিয়াঘাটা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রোববার সকালে এবং বিকেলো হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এসময় উপজেলার বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট বিশ্বরোড মোড় হয়ে সাচিবুনিয়া বাজারে পথ সভার মধ্যে দিয়ে শেষ করেন। বিক্ষোব সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ১নং জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, জুয়েল আকন, দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, ১নং জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম হিরু, আবুল হোসেন, কাশেম খান, হাফিজুর রহমান বাবু, বাদল হাওলাদার, সুমন, বায়েজিদ, বাবুল খান, পান্না মিয়া, সোহরাব খলিফা, মোঃ হান্নান শেখ, শফিক, চান মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *