আদমদীঘিতে যুবদল নেতা মিনহাজের নগদ অর্থ সহায়তা প্রদান
আদমদীঘি প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলার অসহায় বিএনপি, শ্রমিক দলের নেতা ও বিদ্যুৎ পৃষ্টে নিহত নেতার পরিবারকে চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক নগদ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আদমদীঘি উপজেলার শাঁওইল বাজারের কাঞ্চনপাড়ার বিএনপির নেতা চাঁন মিয়া, বিনাহালী গ্রামের শ্রমিক দল নেতা হাফিজার রহমান ও সান্দিড়া গ্রামের বিএনপির কর্মী বিদ্যুৎ পৃষ্টে নিহত হওয়ায় শ্রী নন্দর পরিবারকে এই মানবিক সহায়তা তুলে দেন উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্রদলের নেতা মিনহাজুল ইসলাম মিনহাজ।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি বুলবুল হোসেন ঠান্ডু, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা যুবদল নেতা এস. এম সোহেল রানা, রুহুল আমিন, মুরাদ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রুবেল সরকার, নশতরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় নেতা-কর্মীরা। অসহায় বিএনপির নেতা-কর্মীদের এই নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার সময় মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, এই নগদ অর্থ সহায়তা আমার পক্ষ থেকে চলমান থাকবে। এছাড়া আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। নেতা-কর্মীদের যে কোনো দুর্দিনে তিনি পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।

