খুলনার বটিয়াঘাটায় জুলাই গণহত্যায় শহীদ দিবস ২০২৫ পালিত
সেখ রাসেল, ব্যূরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা কনফারেন্স রুমে জুলাই গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আজ বুধবার বেলা ১২ টার সময়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি মো: শোয়েব শাত-ঈল-ইভান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ, সিনিয়ার মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, খাদ্য কর্মকর্তা বাদল কুমার, ওসি তদন্ত মনিরুল ইসলাম, আনসার বিডিপি কর্মকর্তা, ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, ওমর হামজা, সুমন, আব্দুর রহিম। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ১৬ই জুলাই ২০২৪ আবু সাঈদকে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে ছাত্রদের আন্দোলন তীব্র থেকে তীব্রতাররূপ ধারণ করে। অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাশাসকের হাত থেকে রক্ষা করেছে। আমরা ২৪ এর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।

