কালীগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা, ১৯ জুলাইয়ের সমাবেশ সফল করতে দৃঢ় প্রত্যয়

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে কালীগঞ্জ পৌরসভায় এক স্বাগত কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পৌর আমির হাফেজ মাওলানা মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মো. লুৎফর রহমান বলেন,এই সমাবেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জাতীয় দাবি। তিনি পিআর ভিত্তিক নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার ও লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের উপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে একটি শৃঙ্খলাপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *