মোরেলগঞ্জে জনবল সংকটে ভুগছে প্রাণী সম্পদ হাসপাতাল এক যুগেরও বেশী সময় ধরে শূণ্য ১১পদের ৮টি পদই শূণ্য

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতাল জনবল সংকটে ভূগছে। একযুগের বেশী সময় ধরে এ হাসপাতালের ১১টি পদের মধ্যে ৮টি পদই রয়েছে শূণ্য। যে কারনে ২লাখ কৃষকের গবাদী পশু ও হাস মুরগীর চিকিৎসা ব্যবস্থা চলছে খুড়িয়ে খুড়িয়ে। সেবা নিতে আসা গ্রাহকদের দাবী গবাদিপশুর চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারসহ জনবল বৃদ্ধি করার।

সরেজমিনে ও অফিসসূত্রে খোজ নিয়ে জানা গেছে, এ উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার গবাদিপশুর হাসমুরগীর চিকিৎসা ব্যবস্থা গ্রহণে আশির দশকে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতালটি স্থাপিত হলেও একদিকে যেমন চিকিৎসার ক্ষেত্রে লাগেনি আধুনিকতার ছোয়া অন্যদিকে একযুগের বেশিসময় ধরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদসহ গুরুত্বপূর্ণ ৮টি পদই শূণ্য রয়েছে। সদ্য যোগদানকৃত ভেটিরিনারী সার্জন ডাঃ মো. আবু হানিফ যোগদনের পর থেকে একাই দায়িত্ব পালন করছেন কর্মকর্তার পদসহ দুটি পদের। এছাড়াও এ দপ্তরে দায়িত্ব পালন করছেন অফিস সহায়ক ১জন, ফিল্ড এসিট্যান্ট (কৃত্রিম প্রজনন) ১জন। তিনজন দ্বারাই পরিচালিত হচ্ছে এ হাসপাতালটি। ভেটিরিনারী সার্জন যোগদনের পর অফিসের চিত্র কিছুটা পরিবর্তন হলেও একারপক্ষে অফিসিয়াল দাপ্তরিক কাজসহ গবাদিপশুর চিকিৎসার ক্ষেত্রে হিমশিম খাচ্ছেন। হাসপাতালের প্রানী সম্পদ কর্মকর্তার পদ ৪মাস ধরে শূণ্য, ফিল্ড এসিট্যান্ট ৩টি পদই শূণ্য রয়েছে ৫/৬বছর ধরে। মিস্ত্রক্্রী পদটি একযুগেরও বেশী সময় ধরে শূণ্য। ড্রেসার পদে ১জন থাকার খথা থাকলেও সে পদটি রয়েছে ১৫বছর ধরে শূণ্য। উপজেলা লাইভ স্টক এসিট্যান্ট পদটি ১০বছর ধরে শূণ্য। এছাড়াও এমএলএসএস পদের ১জন ১৫ বছর ধরে শূণ্য। যে কারনে এর প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে চিকিৎসা সেবায়। সেবা নিতে এসে অনেকের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। আবার কর্মকর্তা দাপ্তরিক কাজে অনেক সময় বাহিরে থাকায় চিকিৎসা নিতে আসা মানুষকে ফিরে যেতে হয়। প্রতি মাসে এ হাসপাতাল থেকে পোল্ট্রি ফার্ম, ডেইরী ফার্ম, ছাগল ফার্ম, ভেড়ার খামারসহ প্রাণী সম্পদের রেজিষ্ট্রেশনকৃত ১৮’শ খামার মালিকরা সেবা এছাড়াও ১০হাজার হাস মুরগী, ৩ হাজার গবাদিপশুর ভ্যাকসিন গ্রহণ করে থাকে। প্রতিমাসে ২টি প্রি মেডিকেল ক্যম্পে গ্রাহকরা সেবা নেয়। দেশের ২য় বৃহত্তর এ উপজেলায় ৭০হাজার গাভী থেকে প্রতি মাসে ১৫’শ মেট্রিকটন দুধ, ১৪’শ ১৭ মেট্রিকটন মাংস ও ২/ ৩ কোটি ডিম উৎপাদন করে তা নিজেদের চাহিদা মিটিয়েও বাহিরে সাপ্লাই দেয়া হয়। যা থেকে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছেন। গুরুত্বপুর্ণ এ হাসপাতালটিতে জনবল সংকটের সমস্যার অচিরেই সমাধান না হলে উৎপাদন ব্যাহত হতে পারে বলে স্থানীয় খামারি মালিকরা আশংকা করেছেন।
এসম্পর্কে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা (ভেটিরিনারী সার্জন ) ডাঃ মো. আবু হানিফ বলেন, এ হাসপাতালে জনবল সংকটের বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে গবাদিপশুর ভ্যাকসিন ও চিকিৎসা ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *