ঝিনাইদহে জামায়াতের মিছিল, ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে ‘জাতীয় সমাবেশ–২০২৫’ সফল করার লক্ষ্যে ঝিনাইদহে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

রোববার বাদ আসর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহরের হাটের রাস্তার মোড়ে গিয়ে সমবেত হয়। এতে নেতৃত্ব দেন জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর।

সমাবেশে তিনি বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো পথ নেই। ৭ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চাই। এজন্য জাতীয় সমাবেশ-২০২৫ আমাদের ঈমানি ও জাতীয় দায়িত্ব। ঝিনাইদহ জেলা থেকে আমরা হাজারো নেতাকর্মী নিয়ে ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেব।

সমাবেশে আরও বক্তব্য দেন নায়েবে আমীর ও পৌরসভা মেয়র পদপ্রার্থী আবদুল আলিম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল, বাইতুল মাল সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগীর আহম্মদ, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, মুহাদ্দিস রবিউল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হারুন উর-রশিদ এবং যুবনেতা আসাদুর রহমান প্রমূখ।

মিছিল ও সমাবেশ পরিচালনা করেন জামায়াতের ঝিনাইদহ শহর শাখার আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *