রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী খুন হওয়ার ঘটনায় গ্রেফতার মাহমুদুল হাসান মাহিনকে ৫ দিন ও তারেক রহমান রবিনকে ২ দিন রিমান্ড

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে গত বুধবার সন্ধ্যা ৬টায় পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ওই রাতেই নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুপিয়ে হত্যার ঘটনায় মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের একজন রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। তাদের কে শুক্রবার, ১১ জুলাই ঢাকার মহানগর হাকিম আদালত মাহিনের ৫ এবং রবিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
ডিএমপি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *