শৈলকুপা গড়াই নদীতে জলজ প্রাণী শুশুক ধরা পড়েছে
মোঃ সুরুজ- ঝিনাইদহ
ঝিনাইদহ শৈলকুপার গড়াই নদী থেকে জেলের জালে ধরা পড়েছে একটি বিলুপ্তপ্রায় জলজ প্রাণী শুশুক। মঙ্গলবার বিকালে উপজেলা কাশিনাতপুর মাছদিয়া এলাকায় গড়াই নদীতে জেলে বিপুল বিশ্বাস নামে এক জেলে মাছ ধরার সময় জালে আটকে পড়ে শুশুক টি যার ওজন ১০ কেজি দুর্ভাগ্যজনক ভাবে জালে আটকে কিছুক্ষণের মধ্যে প্রাণী টি মারা যায়। শুশুক যাকে সাধারণ ভেবে নদীর ডলফিন বলা হয় সাধারণত মিঠা পানিতে বসবাস করে এবং দেশের পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে মাঝে মধ্যে দেখা যায়। তবে বহু বছর পর এ ধরনের প্রাণী দেখা মেলায় এলাকাবাসীর মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। জেলে বিপুল জানায় প্রতিদিনের মতই জাল ফেলছিৰেন হঠাৎ ভারি টান অনুভব করেন পরে জাল তুলতে অদ্ভুত প্রাণীটি দেখতে পায়।
প্রাণী টি দেখতে শত শত মানুষ ভিড় করে। শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান এটি সম্ভবত পদ্মা নদী থেকে সতের টানে ভেসে এসেছে ঘটনা টি সুনে প্রাণীসম্পদ বিভাগ কে জানানো হয়েছে প্রাণী টি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

