পাবনার ফরিদপুরের খালিশাদহ গ্রামের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুর নাম জিয়াউর রহমান।

ফরিদপুর প্রতিনিধি:
খুলনা জেলার ফরিদপুর উপজেলার খালিশাদহ গ্রামের জিয়াউর রহমান পরের জমিতে কৃষি কাজ করে সংসার চালানো বাবার সন্তান সে। অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে জিয়া সংসারের হাল ধরতে প্রথমে মহিষের গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
জিয়াউর রহমান পরবর্তীতে সাইকেল মেকানিকের কাজ শুরু করে কিন্তু তাতেও যখন পরিবারের স্বচ্ছলতা ফিরেনা, তখন সে চরমপন্থী দলে যোগ দেয় এবং চরমপন্থী দলের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত হয়ে এলাকার শান্তি প্রিয় মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলে।

সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হয়ে উঠে। তার এই বেপরোয়া কর্মকাণ্ডের কারণে র‌্যাবের হাতে ধরা পড়ার পর কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করে এলাকা সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। সে সময়, তার মা সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে ঝি/গৃহকর্মীর কাজ করতো। সেই কর্মকর্তার মা-বাবার হাত পা ধরে কান্নাকাটি করলে সে সময় সে বেঁচে যায়।

এর পর জিয়া আরো বেপরোয়া হয়ে উঠে। সে একাধারে চাঁদাবাজি, খুন, ভূমিদস্যুতা, ধর্ষণ, নারী কেলেঙ্কারি সহ সকল কাজে জড়িয়ে পড়ে। এমন কোন কর্মকান্ড নাই যা তার দ্বারা সম্ভব না। স্থানীয় থানা সুত্রে জানা যায়, তার নামে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। বিগত ১৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আতাত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয় সে। সে এক সময় থানা যুবলীগের দপ্তর সম্পাদক পদে থেকে তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত। সে আওয়ামী করা কালীন বিএনপি’র রাজনীতির সাথে জড়িতদের হামলা, মামলা তাদের বাড়ি ঘরে লুটতরাজ সহ এমন কোন কর্মকান্ড নাই যা সে করেনি। পরবর্তীতে, সে বিএনপিতে যোগ দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে আতাত করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপরাধে লিপ্ত থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছে।
বিএনপিতে যোগ দিয়ে আবারও এলাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সহ ব্যাপক চাঁদাবাজি শুরু করে। তার এই সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ বিএনপির প্রতি ও বিরক্ত হয়েছে। ফরিদপুর উপজেলার স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় যদি অতি স্বত্ত্বর জিয়াউর রহমানের এই সন্ত্রাসী, চাঁদাবাজী, ভূমিদস্যুতা না থামানো যায়, তাহলে ভবিষ্যতে বিএনপির রাজনীতি অন্ধকারে পতিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *