চুয়াডাঙ্গা ৬ বিজিবি একটি কার্ভাড ভ্যানসহ প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি থ্রি পিস আটক করেছে
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কোটি ৪৭ লাখ টাকা মুল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে। শুক্রবার রাত ১২টার দিকে মাগুরা জেলার মাগুরা পেট্রল পাম্পের নিকট থেকে কাভার্ট ভ্যানভর্তি এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান বিজিবি এম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ এর সার্বিক তত্ত্বাবধানে অত্র ব্যাটালিয়নের নায়েব সুবেদার ইসমাইল হোসেন মাগুরা জেলার মাগুরা পেট্রল পাম্পের কাছে ঢাকাগামী একটি কাভার্ট ভ্যান (ঢাকা মেট্রো- উ-১১-১৫৮১) তল্লাশি করে।
এসময় কাভার্ট ভ্যানের এর মধ্যে ৮৪টি ভারতীয় উন্নতমানের শাড়ি, ২৭০টি থ্রিপিস, ২১টি সার্টপিস, ২০টি স্যুটপিস, ১৫০টি অরবিন্দ ধুতি, ৬ হাজার ১৯৪ মিটার প্যান্টের থান কাপড়, ৪৯ হাজার ৬১১মিটার বিভিন্ন প্রকার থান কাপড় উদ্ধার করা হয়।
কাভার্ট ভ্যানসহ উদ্ধার করা মালামালের মূল্য ৫ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৫০ টাকা।
