শেরপুরের নকলায় আবাসিক ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মোঃ আরিফুর রহমান : শেরপুরের নকলা পৌরসভার ইশিবপুর মৌজায় একটি জমিকে কেন্দ্র করে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় মামলায় অভিযুক্ত ব্যাক্তি কর্তৃক আদালতের আদেশ তোয়াক্কা না করে রাতের আধারে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাদী পক্ষ।

১০ ডিসেম্বর ২৩ ইং রবিবার বিকেলে ইশিবপুর মৌজার জালপট্রিতে বিতর্কিত জমির পার্শ্বে সংবাদ সম্মেলনে বাদীগণের পক্ষে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য রাখেন মো. আব্দুছ সামাদ।

সংবাদ সম্মেলনে বলা হয় ইশিবপুর মৌজার জালপট্রিতে ১০ (দশ) শতাংশ জমির বৈধ কাগজপত্র মূলে মালিকগণ দখলদার বিবাদির বিরুদ্ধে শেরপুর সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলায় অভিযুক্তদের মাঝে বিউটি বেগম ওরফে জাহানারা বেগম বিউটি রাতের আধারে বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাচ্ছে। রাতের আধারে কার্যক্রম চালিয়ে যাওয়ায় বাদি পক্ষ বিষয়টি পরিকল্পিত এবং হীন চক্রান্ত মনে করে স্হানীয় সাংবাদিক সহ গন্য মান্য ব্যক্তিবর্গদের বিষয়টি অবগত এবং বাদি পক্ষের অভিযোগ পত্র পাঠ করে শোনান।
জাহানারা বেগম বিউটি জালপট্রির বাসিন্দা। তাঁর পিতা জয়নাল হাজী। তিনি নকলা উপজেলার ধুকুরিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বলে জানা গেছে।
বাদির অভিযোগের সত্যতা জানতে বিউটি বেগমকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করার পর সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

সংবাদ সম্মেলনে বাদীপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *