ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আগ্নেয়াস্ত্রসহ ০৪ জন গ্রেফতার।
সিনিঃ স্টাফ রিপোর্টার মোঃ নেয়ামূল হোসেন মিরসরাইয় : চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ ৪ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্্যাব-৭ ফেনী ক্যাম্প। শনিবার ভোররাত৪.৫০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর সদরে তল্লাসী চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মিনি পিক- আপ ট্রাক জব্ধ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী এলাকার মোঃ হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী এলাকার মোঃ সাইফুল ইসলাম রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার চরপাড়া এলাকার চাঁন মিয়া (২৮), দক্ষিণ সুনামগঞ্জের আকতাপাড়া এলাকার
সিজিল মিয়া সোহাগ (৩০)। এসময় ০১টি আগ্নেয়াস্ত্র, ০১টি কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্্যাব- ৭ এর ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আন্তঃজেলা ডাকাতদলের সাথে জড়িত বলে জানিয়েছে।
র্্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় তল্লাসি চৌকি বসায় র্্যাব-৭ এর একটি টিম । এসময় একটি পিকাপকে থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। পরে র্্যাব সদস্যরা পিক-আপটি জব্ধ করে তল্লাশি চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ ব্যাটারিসহ ডাকাত সর্দার হক ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাতদলের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
ডাকাতদের জেল হাজতে পাঠানোর জন্য আইনের সকল প্রক্রিয়া চলমান।

