খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া থানা এলাকা হতে জেলা চোরাই চক্রের ৪ সদস্য গ্রেফতার।
এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) : খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় খুলনা পুলিশের জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১ মার্চ ১২.১৫ টার সময় দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল স্টার জুট মিলের সামনে হতে আসামী (১) সাগর শেখ(১৯), পিতা- ইউনুচ শেখ, মাতা-বীনা বেগম, (২) শেখ সোহেল রানা(৩২), পিতা- মিজানুর রহমান, মাতা-জয়গুন্নেছা, উভয় সাং- মন্ডলগাতী, থানা তেরখাদা, জেলা-খুলনাদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১টি জেনেরিক ডাবল ডিস্ক চোরাই মোটরসাইকেল ও ১ টি মোটর সাইকেলের লক খোলার মাস্টার চাবি উদ্ধার করে। পরবর্তীতে উক্ত আসামীদের তথ্যমতে তেরখাদা থানাধীন হাড়িখালী গ্রামের জনৈক শাহাবুর এর সিএনজি পার্টসের দোকানের সামনে হতে আসামী (৩) জসিম শেখ (২৯) পিতা- মৃত কবির শেখ সাং- সোনা বড় ও সাং- মন্ডলগাতী, (৪) আব্দুল কাদের (২৯) পিতা- মৃত হালিম মোল্যা মাতা- জাহানারা বেগম সাং- বিজয়নগর সর্ব থানা তেরখাদা জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থাকা ১ টি এফাসি আরটিআর ১৬০ সিসি ৪ভি ডাবল ডিস্ক চোরাই মোটরসাইকেল উদ্ধার করতঃ ১ মার্চ ৩.২৫ টার সময় জব্দতালিকা করতঃ দিঘলিয়া থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৩/২০২২ ইং, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড দায়ের করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য। আসামীদের নামে চুরি মামলাসহ মাদক আইনে মামলা রয়েছে।

