শেরপুরের নকলায় নান আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তাগণ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খামারী, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

