ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ট্রাকের ধাক্কায় কমল সাহা (ব্যবসায়ী) নিহত হয়েছেন। এ ঘটনায় ওহিদুজ্জামান নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমল সাহা শৈলকুপা পৌর শহরের নগরপাড়া এলাকার সুধীর সাহার ছেলে। আহত ওহিদুজ্জামান একই উপজেলার হড়রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা মাহেন্দ্রযোগে শৈলকুপা থেকে ঝিনাইদহ শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কমল সাহার মৃত্যু হয়। আহত ওহিদুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বিশ্বাস জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজন মারা যান এবং অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *