গাইবান্ধার সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত.
মাো: মাইদুল ইসলাম
গাইবান্ধা(সুন্দরগঞ্জ)
প্রতিনিধি
গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬/১১/২৬ ইং রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়৷ শুরুর প্রথমে গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
অত্র সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি মো. বাবুল আহমেদ, জামাতের আমির মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুনজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি ডা. মো. শাহারুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান খান প্রমুখ৷

