অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার

বদ্ধপরিকর- আইনমন্ত্রী
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করা হবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার এম এম আশিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *