বটিয়াঘাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি প্রতিরোধ ও অবৈধ দখলমুক্ত খাল নিয়ে আলোচনা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধ এবং অবৈধ দখলে থাকা খাল উদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহুল বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ দখলে থাকা খাল উদ্ধার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *