গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল….
মো: মাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গোবিন্দগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৫টায় এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে৷
পরবর্তীতে উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহাম্মেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রেজানুল হাবীব রফিকের সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ,জেলা বিএনপির যুগ্ম:সাধারন সম্পাদক সানোয়ার হোসেন দিপু,পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক হাবীবুর রহমান আকন্দ,সদস্য সচিব এহসানুল হক রিপন,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ার হোসেন গোলাপ,সদস্য সচিব ময়েন উদ্দিন লিপন,বিএনপি নেতা প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু,বিএনপি নেতা মোকাদ্দেম হোসেন সজল, বিএনপি নেতা চঞ্চল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি,সদস্য সচিব মনির হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ন:আহবায়ক সাহানুর রহমান সাদ্দাম সহ সংগঠনের নেতা কর্মীরা ।

