খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

খুলনারবরূপসায় জাকির শেখ(৪৩) নামে এক বিএনপি নেতা কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সে সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু সাইদের বড় ভাই ও স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। আজ রাত ১০ টার স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে জাকির বসা ছিল।রাত ১০ টার দিকে হেলমেট পরিহতা দূর্বৃত্তরা মোটর সাইকেল যোগে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।আশংকাজনক অবস্হায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান সত্যতা স্বীকার করে বলেন,আজ রাত দশটার দিকে স্বল্প বাহিরদিয়া হীরকের দোকানের সামনে বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *