ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ফরিদপুর-২ আসনে বরাদ্দ ১২ কোটি ৫৫ লাখ টাকা!

নগরকান্দা,ফরিদপুর-
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও বিভিন্ন সড়ক সংস্কারের জন্য মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের চাহিদার ভিত্তিতে এসব প্রকল্প অনুমোদন করা হয়।
অনুমোদিত প্রকল্পের আওতায় মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা। এ ছাড়া এলাকার বিভিন্ন সড়ক মেরামতের জন্য ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ফরিদপুর-২ আসনের মানুষের প্রয়োজন ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর চাহিদার ভিত্তিতে এসব প্রকল্প অনুমোদন হয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। ফরিদপুর-২ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, এলাকার সার্বিক অগ্রগতি এবং জনসাধারণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *