১ নং বিষ্ণুপুর ইউনিয়নকে আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় এনাম চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক: ১ নং বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ইয়াজদানি চৌধুরী (এনাম)। এলাকার উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় সমস্যার সমাধানে তিনি ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, জননিরাপত্তা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।
গোলাম ইয়াজদানি চৌধুরী (এনাম) বলেন, “আপনারা আমাকে সেবা করার সুযোগ দিলে প্রশাসনিক স্বচ্ছতা, সামাজিক সুবিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাব। ইউনিয়নের প্রতিটি পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রিয় এলাকাবাসী যোগ্য ও সৎ প্রার্থীকে চিনতে ভুল করবেন না। এলাকার উন্নয়ন ও জনসেবার স্বার্থে সবাই তাঁর পাশে থাকবেন বলে তিনি প্রত্যাশা করেন।

