নরসিংদী পৌর পার্কের নারী উদ্যোক্তা মেলাকে ঘিরে বিতর্ক, ফেসবুক পোস্টে অশালীন ভাষা ব্যবহারে ক্ষোভ

নরসিংদী (প্রতিনিধি)

নরসিংদী পৌর পার্কে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চলমান মেলাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সালমা বি নামের এক নারী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে মেলার সঙ্গে টেবিল বাণিজ্য করতে না পারায় মেলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে তিনি লেখেন, “আমাদের সাথে টেবিল বাণিজ্য না করতে পেরে আমাদের মেলার বিরুদ্ধে অপপ্রচার।” পোস্টটির একপর্যায়ে তিনি আরও কিছু অশালীন ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে, “তোর হো*গা দিয়া এইবার আছোলা বাঁশ দিমু”—এমন কুরুচিপূর্ণ ভাষা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট ও অশালীন শব্দের ব্যবহার নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অনেকে প্রকাশ্যে এমন ভাষা ব্যবহারের সমালোচনা করছেন।

অন্যদিকে, সংশ্লিষ্ট নারী উদ্যোক্তাদের কয়েকজন ওই পোস্টের বক্তব্যের সঙ্গে একমত বলে জানা গেছে। তবে মেলার বিরুদ্ধে অপপ্রচার এবং টেবিল বাণিজ্যসংক্রান্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মতবিরোধ থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা পরিহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে সালমা বি এবং মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা সংযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *