মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ঘোষণা- সুলতান মাহমুদ বাবু এমপি

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর বিএনপির পৌর বিএনপির পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০অক্টোবর ) উপজেলা অডিটোরিয়াম ও রেলওয়ে স্টেশন সড়কে ইসলামপুর পৌর বিএনপির , ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডে আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।

তিনি বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ঘোষণা করে এলাকার উন্নয়ন সহ সামাজিক অবকাঠামো উন্নয়নের সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও তিনি পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষনা করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খাঁন বিপুল,সহ সভাপতি একে এম শহীদুর রহমান , জয়নাল আবেদীন সরকার, যুগ্ম সম্পাদক আজম উদ্দৌলাহ পাহালোয়ান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর, মানবাথিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতি,সহ সাংগাঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদল সদস্য সচিব মাহফুদুজ্জামান লুলু,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *