নকলায় মাজারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা।

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলা উপজেলায় ১৬ অক্টোবর শুক্রবার আনুমানিক বেলা ২-০০ ঘটিকার দিকে একটি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মোঃ আবু হানীফা (৪০) বাদী হয়ে মোঃআসাদুজ্জামান কেনু (৫৫) আরও অজ্ঞাত নামা১৫-২০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ আবু হানিফা।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, নকলা উপজেলার বানেশ্বরদী কলাপাড়া এলাকায় অভিযোগকারীর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত আরফুজ লেংটার মাজার শরিফকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, ওই বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে মাজারে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা মাজারের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করেন এবং সেখান থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও সুরাহা না হওয়ায় আইনগত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগকারী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন ঘটনায় জড়িতদের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে,বাকীদের গ্রেফতার জন্য অভি্যান অব্যহত রয়েছে, অভি্যোক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/২৯৫/৪২৭/৩৭৯/৫০৬-৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *