চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার, ৮ মোবাইল ফোন উদ্ধার

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইনে প্রতারণার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সুমন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম মামুন ও অনিক অধিকারী। তাদের বাড়ি নড়াইলের কালিয়া থানাধীন চাঁচুড়ী ও পেড়লী ইউনিয়নে।
পুলিশ জানায়, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া পেজ ও আইডি খুলে ইলিশ মাছ, আসবাবপত্র, জুতা, কলম, খেলনা, মোটরসাইকেলের যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করত। ক্রেতাদের বিশ্বাস অর্জনে ভুয়া ঠিকানা, পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ভাউচার ও ওয়েবসাইট ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *