চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় তিনি জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা পরিষদের চলমান কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও কার্যক্রমের বিষয়েও কথা বলেন উপস্থিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *