রায়পুরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার

নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল ইসলাম গান্ধী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে রায়পুরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা আদালতে বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *