জেনেভা ক্যাম্পে ওয়ান শুটারসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুর প্রতিনিধি, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রসহ মোঃ সাব্বির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি, বাসা নম্বর ৫১৬-এ অভিযান পরিচালনা করা হয়।

এসি পেট্রোল জিয়াউল আহসান শাহ ও ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মফিজ উদ্দীনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রকিবুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে ওই বাসার তৃতীয় তলার শোবার ঘর থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাব্বির হোসেন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি এলাকার বাসিন্দা। তার পিতার নাম গুড্ডু ওরফে কদম রসূল এবং মায়ের নাম সাভরা বেগম।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *