চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) পৃথকভাবে চাঁদপুর পুলিশ লাইন্স ও পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ, আবাসন, চিকিৎসা, ছুটি, রেশনসহ বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের ও পরিবারের কল্যাণের প্রতি গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
অপরাহ্নে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সকল থানার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *