মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড

মোঃ খোরশেদ আলম : মতলব দক্ষিণ উপজেলা সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার,এভারকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দি মদিনা প্যাথলজি এবং গ্রীণল
লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা। অভিযানে উল্লেখিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এক্সরে মেশিন চালানোর জন্য টেকনিশিয়ান না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন অনিয়মের কারণে দি মদিনা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা । এছাড়া অন্যান্যগুলোতে কোন ধরনের ত্রুটি পাওয়া যায়নি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোশাররফ হোসেন হিমেল এবং থানার পুলিশের কড়মকর্তাবৃন্দ।

ছবিঃ
মতলব বাজারে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *