লালমনিরহাটে অবৈধভাবে সার পাচারের সময় সারসহ ডিলার আটক

ডেস্ক সংবাদ:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে অবৈধভাবে সার পাচারের সময় ১০ বস্তা সারসহ ডিলার নয়ন মিয়াকে আটক করেছে প্রশাসন। একই সাথে তার প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্স-এর বিক্রি পয়েন্ট ও গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।
কাকিনা ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার স্থানীয় বাজারে বিক্রি না করে ডিলার নিজে ভ্যানগাড়িতে করে পাশের উপজেলায় পাচার করছিলেন। স্থানীয় ০৬ই সেপ্টেম্বর (রবিবার) ২০২৬ কৃষকরা বিষয়টি বুঝতে পেরে সারসহ গাড়িটি আটক করে এবং উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ডিলার নয়নকে পুলিশ হেফাজতে নেন এবং ১০ বস্তা সার জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০,হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম নয়ন রুদ্রেশ্বর গ্রামের বাসিন্দা এবং তিনি কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য।

স্থানীয় কৃষকদের অভিযোগ, চাষের ভরা মৌসুমে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে বেশি দামে সার বিক্রি করছেন, যার কারণে সাধারণ কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন না। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় এবং কৃষকরা সারের দাবিতে মহাসড়কও অবরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *