বটিয়াঘাটায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ মাদক-মোবাইল আসক্তি নয়, জ্ঞানচর্চায় ও খেলাধুলা ও গড়ে উঠুক আগামীর প্রজন্ম
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা
খুলনার বটিয়াঘাটায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদক-মোবাইল আসক্তি নয়, জ্ঞানচর্চায় ও খেলাধুলা ও গড়ে উঠুক আগামীর প্রজন্ম।
সেখ রাসেল, ক্রাইম রিপোটার, বটিয়াঘাটা, খুলনা
খুলনার বটিয়াঘাটায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত রোববার উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা দল খুলনা জেলা আহবায়ক কামরুল ইসলাম এ ছাড়াও বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস ও যুগ্ম সম্পাদক সেখ রাসেল উপস্থিত ছিলেন।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান: উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না; এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সুস্থ-সবল ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিযোগিতায় সাঁতার, দাবা ও কাবাডিসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। সোমবার কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ১৭টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
📱 মোবাইল আসক্তি নয়, মাঠ ও বই হোক শিক্ষার্থীদের সঙ্গী : বক্তারা বলেন, প্রযুক্তির যুগে মোবাইল ও ইন্টারনেট শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করলেও অতিরিক্ত ব্যবহার অনেক সময় পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মাদকাসক্তি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।
তাই শিক্ষার্থীদের মাদক, অনলাইন আসক্তি ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থেকে খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
জ্ঞানচর্চা ও ভালো মানসিকতা হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার: বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে।
নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলে অর্জিত জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। মাঠে খেলাধুলা, হাতে বই এবং মনে মানবিক মূল্যবোধ এই সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি আলোকিত প্রজন্ম।
বক্তারা আশা প্রকাশ করেন, বটিয়াঘাটার শিক্ষার্থীরা মাদক ও আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করবে এবং ভবিষ্যতে সমাজ উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত রোববার উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা দল খুলনা জেলা আহবায়ক কামরুল ইসলাম এ ছাড়াও বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস ও যুগ্ম সম্পাদক সেখ রাসেল, ইমরান হোসেন ও আরও অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।