পার্বতীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করেন দলের তেগী নেতারা
এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি ঃ
শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ডে ২ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান দিনাজপুর-৫ আসনের এমপি এ জেড এম রেজওয়ানুল হক । পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম মেনহাজুল হক ও আকরাম হোসেন মাষ্টার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা ইউনিয়ন সহ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ।
উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা কর্মীদের বর্ণাঢ্য মিছিল সমাবেশে যোগদান করেন।
উল্লেখ্য পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান এমপি এ জেড এম রেজওয়ানুল হক এর নেতৃত্বে একটি গ্রুপ এবং বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এর নেতৃত্বে আরেকটি গ্রুপ একই দিনে একই স্থানে সভা আহ্বান করেছিলেন। দু পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে (এমপি গ্রুপ) তারিখ পরিবর্তন করে পরদিন (২ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
