সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও গাছ বিতরণের আয়োজন করা হয়।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের আহবানে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া- ৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, শাহাজাহান আলম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু , সাবেক ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবিদসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। ঐক্যবদ্ধ ভাবে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। আলোচনা সভা শেষে যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে পুকুর পোনা মাছ অবমুক্ত করেন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে গাছ বিতরণ করেন। এ সময় সান্তাহার পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

