পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় পিরোজপুর টাউন ক্লাব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ২ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্রসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *