সুজানগর-পাবনা সড়কের তারাবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক কলেজ ছাত্র নিহত

এম মনিরুজ্জামান: সুজানগর-পাবনা সড়কের তারাবাড়ীয়া গরুর হাট সংলগ্ন এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মন্ডল নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছ। এ ঘটনায় জুলফিকার নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়।শুক্রবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, সুজানগর বাজার থেকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সাদল্লাপুর যাওয়ার পথে একটি মাইক্রোবাস চাপা দিলে মোটরসাইকেল থেকে ওই দুই যুবক সিটকে আরেকটি পিকআপ ভ্যানের নিচে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই কলেজ ছাত্র সাজ্জাদ নিহত হন। নিহতের বাড়ি পাবনা সদর উপজেলার সাদল্লাপুর ডোবা সংলগ্ন এলাকায়।
নিহত সাজ্জাদ(২৬) পাবনা কলেজের শিক্ষার্থী , তার পিতার নাম রেন্টু মন্ডল।
জুলফিকার নামে আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহত ব্যক্তির পিতার নাম নূর হোসেন বিশু।আহত এবং নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *