বটিয়াঘাটায় এক প্রতিবন্ধী নারীকে তুলে নিয়ে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ, তাৎক্ষনিক তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠালেন এক চৌকস এস.আইকে

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা।
খুলনার বটিয়াঘাটা ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের রনজিতের হুলা গ্রামের মোঃ জাকির হোসেন এর বাকপ্রতিবন্ধী স্ত্রী রুবিনা খাতুন (৪২) কে ০৮-০৬-২৬ তারিখ রাত আনুমানিক ২ টার সময় ১) ইকরাম শেখ (৪৫), পিতা-মতলেব শেখ ২। ইয়াছিন শেখ (৪০), পিতা-খাজা মইনুদ্দিন, ৩। লাভলী বেগম (৩৮), স্বামী-ইকরাম শেখ, সর্ব সাং-রনজিতেরহুলা সহ আরও অজ্ঞাত ২/৩ জন তুলে নিয়ে গিয়ে হত্যা করার সময় ছুটাছুটি করে পালিয়ে এসে এক প্রতিবেশির আশ্রয়ে জীবন রক্ষা করে। পরবর্তীতে বাদীর মা মোসাঃ আমেনা বেগম, স্বামী-মতলেব শেখ ও বোন সাবিনা বেগম কে জানাইলে তারা স্থানীয় মেম্বর গফুরকে উক্ত ঘটনা জানালে ০৩ নং বিবাদী মেম্বর এর সামনে তার মেয়ে রুবিনা কে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে নীলাফোলা জখম করে। অভিযোগের ভিত্তিতে এমনই তথ্য জানাগেছে।
বিষটি সঠিকভাবে তদন্তের জন্য এক চৌকস এস,আইকে ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠালেন, বটিয়াঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব, মারুফ হোসেন। তিনি বলেন, সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে।
আজ মানবতা হারিয়ে গেছে, সম্পত্তির লোভে রেহাই পাচ্ছে না এক বাকপ্রতিবন্ধী নারী। পরবর্তী আপডেট পেতে পত্রিকার পাতায় চোখ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *