জমি দখল ও হরিনটানা থানা’র ওসি’র ড্রাইভারের সহযোগিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা ‎হরিনটানা থানার ওসির ড্রাইভারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেন খুলনার হরিণটানা এলাকার বাসিন্দা মোঃ আমিনুর রহমান সহ অরো অনেকে।সংবাদ সম্মেলনে জমি দখল, জালিয়াতি এবং কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
‎লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজবাঁধ এলাকার তার ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে একটি চক্র জাল কাগজপত্রের মাধ্যমে দখলের চেষ্টা করে আসছে। অভিযোগ অনুযায়ী, গত ১০ মে প্রতিপক্ষের লোকজন তার জমি দখলের উদ্দেশ্যে সেখানে গেলে তিনি ও তার ভাই বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।
‎তিনি দাবি করেন, পরে পুলিশ উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় ডেকে নেয় এবং বিষয়টি তদন্তের আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই প্রতিপক্ষকে জমি দখলে সহায়তা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
‎সংবাদ সম্মেলনে আমিনুর রহমান আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে উভয় পক্ষের কাছ থেকে শ্রমিকদের বেতনের অজুহাতে অর্থ গ্রহণ করা হলেও সেই অর্থের অংশ এখনো ফেরত দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি হরিণটানা থানার ওসি এবং এক ড্রাইভারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও প্রতিপক্ষকে সহযোগিতা করার অভিযোগ তোলেন।
‎তিনি বলেন, “আমার কষ্টার্জিত অর্থে কেনা জমি প্রভাবশালী মহল ও অসাধু ব্যক্তিদের সহযোগিতায় দখলের চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
‎সংবাদ সম্মেলন থেকে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।তবে হরিন টানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ পাইনি এবং আমি বা থানার কেউ জমি দখলে বিষয়ে কাউকে কোন সহযোগিতা করা হয়নি। যদি ড্রাইভার কোন ভাবে সহযোগিতা করে থাকে তাহলে তাকে এক দিনের ভিতরে সরিয়ে দেয়া হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *