ফুলপুরে নিখোঁজ মরিয়মের মৃতদেহ নদী থেকে উদ্ধার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হারেজ আলীর মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকালে প্রতিদিনের মতোই বাড়ির পাশে খেলছিল ছোট্ট মরিয়ম। খেলতে খেলতে অসাবধানতাবশত সে পাশের মালঝি নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ অনুসন্ধানের পর আজ সকালে নদী থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়। এই নিয়ে এলাকায় চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *