পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ২

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা ও অটোরিকশা চালক আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। তিনি আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।আহতরা হলেন নিহত মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশা চালক রাসেল (৩৫)। তারাও বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মারিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে মারিয়া আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত হাওয়া বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। অটোরিকশা চালক রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *