পিরোজপুর পৌর শ্মশানঘাটে চুরি, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুর

সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়; দোষীদের শাস্তির আশ্বাস

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর পৌর শ্মশানঘাটে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী।সোমবার (১ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।সভায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *