চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত

মোঃজাবেদ হোসেনঃউৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রিঃ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রযাত্রা এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
পরে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান উপস্থিত পুলিশ কর্মকর্তা, সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় পুরো পুলিশ লাইন্স এলাকায় ঈদের আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *