পিরোজপুরে মাদকবিরোধী অভিযান: বিভিন্ন মেয়াদে চার যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২ মে) দিনব্যাপী পিরোজপুর জেলা সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীনের নেতৃত্বে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাঁজা ও ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে চার যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন,সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার মোঃ শাওন শেখ (২৮), ২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা
শেখপাড়া এলাকার শাকিবুর রহমান মঈন (২০), ২ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা
মাছিমপুর এলাকার মোঃ ইমতিয়াজ আহম্মেদ (১৯), ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা ও একই এলাকার জিন্নাহ শেখ (২০), ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান আদালত চারটি পৃথক মামলা রুজু করে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *