পিরোজপুরে দি- চেম্বার অপ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পিরোজপুরে দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শনিবার (২ মে) বাইপাস সড়কে অবস্থিত পিরোজপুর কনভেনশন সেন্টারে দিনব্যাপী এক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান দুলালকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, চাঁদাবাজি ও অপরাধমুক্ত একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, পিরোজপুরের সার্বিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান দুলাল বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং কর ব্যবস্থাকে সহজ ও ব্যবসাবান্ধব করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। তিনি সঠিক কর প্রদান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, পিরোজপুরে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং আধুনিক ব্যবসা ব্যবস্থার প্রসারে চেম্বার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানুল কবিরের সঞ্চালনায় এবং সহ-সভাপতি মোঃ মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মোঃ আখতারুজ্জামান মাছুম, গাজী কামরুজ্জামান শুভ্র, মোঃ এমদাদুল হক মাসুদ, মোঃ মিজানুর রহমান শরীফ, মোঃ মহাতাব উদ্দিন রিপন ও মোঃ আনিস রায়হান প্রমুখ। বক্তারা পিরোজপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় শিল্পের উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সূচিতে আলোচনা সভার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র, যা উপস্থিত অতিথি ও সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *