কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) এর অবসর জনিত বিদায় সংবর্ধনাঃ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ৩১ মার্চ ২০২৬ তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে কর্মরত জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মৃতি স্মারক প্রদান করেন। তিনি বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

